কবিতাআত্মোপলব্ধি
অচেনা পথ
কবি সুকৃতি ঢ্যাং· 3 মিনিট পড়ার সময় · ২৩ আগস্ট, ২০২৬

হেঁটেছি অন্ধকার এক রাস্তায়
জোৎস্না রাত্রিতে ঝিঁঝির ডাক
ওই বট গাছে বসে থাকা পেঁচা
মনে হয় আমায় সঙ্গ দিতে চায় ||
বয়ে যাওয়া নদীর কলকল শব্দ
ফুটে ওঠা তারার প্রতিফলন
মনে হচ্ছে তারাগুলো যেন নেমে এসেছে
শীতল দিনের স্তব্ধতা ||
ঠান্ডা হাওয়া চাদর মুড়ি আমায় ঘিরে
ফাঁকা রাস্তার নিঝুমতার গন্ধ
হেঁটেছিলাম অচেনা অনেকটা পথ
দূরে একটা নিভু-নিভু আলো
কেন যে বারে বারে আসে ফিরে ||



