কবিতাআত্মোপলব্ধি
ফুটপাথটা আজও অপেক্ষায় আছে
কবি সুকৃতি ঢ্যাং· 3 মিনিট পড়ার সময় · ২৩ আগস্ট, ২০২৬

একদিন সোনালী বিকেলে
অনেকটা দূর এগিয়ে ছিলাম যেতে যেতে,
শহরের চওড়া রাস্তার পাশে দাঁড়িয়ে আছে ফুটপাথটা,
সেই ছোট ছোট বাচ্চাদের জন্য, যারা স্কুল ছুটির শেষে-
“বেলুন-কাকু! বেলুন-কাকু!
আমার এই বেলুনটা চাই!” বলে বায়না করতো,
কেউ অন্য রঙের আর কেউ বা বড় বেলুন চাইতো |
এইভাবে অনেক দিন কেটে যায়,
আজও ফুটপাথটার কাছে একটা বড় কৃষ্ণচূড়ার গাছ আছে
তারই ফাঁক দিয়ে দেখি-
সেই ফুটপাথটা কেমন যেন একা দাঁড়িয়ে আছে,
কিন্তু আজ সেই বেলুন-কাকু আর নেই,
স্কুলের শেষ ঘন্টায় যখন বাচ্ছারা বাড়ি ফেরে,
বৃষ্টি ঝরে চোখের জল হয়ে ||



