কবিতাআত্মোপলব্ধি
আগলে রাখতে চাই
কবি সুমিতাভ মণ্ডল· 2 মিনিট পড়ার সময় · ২৩ আগস্ট, ২০২৬

গহীনে, বড় অতলে ডুবেছে কত সম্পদ
যেন দ্বারকা নগরী
এ কোন অবক্ষয়ের হলাম সামিল…
সুশোভিত রাজপথ জুরে বীর-গাথা,
প্রেম-গাথা
লাবণ্যে ভাস্বর হয়ে ছিল।
ব্যার্থ রাজদণ্ড
বড় অসহায় হয়ে লণ্ডভণ্ড!
বেসামাল পথের কাঁকর
রাখতে পারিনি ধরে।
সখা!
তুমি আমি না-পারায় প্রায় এক
তবু,
দ্বারকা জাগাতে তুমি কিছুই করোনি;
আর আমি
সেঁচে চলি জল;
সম্পদ ফেরাতে চাই ঘষে মেজে,
তাপে সেঁকে আগলে রাখতে যাই।



